1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
  • ৮১ Time View

দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের কেলেংকারির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের কয়েকদিন পর তারা এ আবেদন জানালেন।
এ মাসের গোড়ার দিকে দেশটির উচ্চ আদালত পার্ককে (৬৫) ক্ষমতাচ্যুত করে। এর মধ্যদিয়ে তার নির্বাহী দায়মুক্তির অবসান ঘটে। লাখ লাখ লোক তার বিচারের দাবি জানিয়ে আসছিল এবং তার বিরুদ্ধে বিক্ষোভে তারা রাজপথে অবস্থান নিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার সাবেক এ প্রেসিডেন্টকে ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়।
প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত এ প্রেসিডেন্ট ক্ষমতার অপব্যবহার করে দেশের বৃহৎ কোম্পানীগুলোর কাছ থেকে ঘুষ নেন এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য ফাঁস করে দেন।
এসব অভিযোগের ব্যাপারে এ পর্যন্ত অনেক প্রমাণ সংগ্রহ করা হলেও পার্ক তার বিরুদ্ধে আনীত অধিকাংশ অভিযোগ প্রত্যাখান করেছেন।
এক্ষেত্রে প্রসিকিউটররা বলেন, এ অবস্থায় পার্ককে গ্রেফতার করা না হলে তা হবে ন্যায় বিচারের পরিপন্থী।
সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্ট পার্কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন মঞ্জুর করলে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির এ দেশে দুর্নীতি প্রশ্নে তিনি হবেন গ্রেফতার হওয়া তৃতীয় সাবেক নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ