1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

অষ্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডেবি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ১০৪ Time View

অষ্ট্রেলিয়ার উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডেবি’। ঘূর্ণঝড়ের আঘাত থেকে বাঁচতে ইতোমধ্যেই কুইন্সল্যান্ড থেকে সাড়ে তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।

কুইন্সল্যান্ড উপকূলের দিকে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। স্থানীয় সময় সকালে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি চার মাত্রার হতে পারে।

তবে কর্তৃপক্ষের সতর্কতা জারির পরেও অনেক বাসিন্দাই নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে রাজি হননি। ঘূর্ণিঝড়ের আঘাতে ভারি বর্ষণ এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খারাপ আবহাওয়ার কারণে ইতোমধ্যে কুইন্সল্যান্ডের ১০২টি স্কুল এবং ৮১টি শিশু শিক্ষাকেন্দ্র এবং দুটি বন্দর বন্ধ রাখা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় টাউন্সভিলে এবং ম্যাকেই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ