1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ লেভেল ওয়ান কোচিং কোর্স ক্রিকেটারদের ভবিষ্যতের চিন্তা কমাচ্ছে খাতুনগঞ্জে থামছে না ডিও স্লিপ বাণিজ্য ব্যাংকের এমডিদের কর্মদক্ষতা মূল্যায়নে ১০০ নম্বরের কাঠামো ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী পূর্ণাঙ্গ পর্ষদ-এমডি ছাড়াই চলছে ইসলামী ব্যাংক ‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না : ফারজানা শারমিন তিতুমীরস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ভারতের মনিপুরে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৫

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৮২ Time View

ভারতের মনিপুরের সেনাপতি জেলায় সোমবার ভোরে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত ও অপর ২৫ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা একথা জানান।
স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটার দিকে মাকান ও চাখুমাই এলাকার মধ্যবর্তী স্থানে ইম্ফাল-দিমাপুর জাতীয় মহাসড়ক ৩৯-তে এ দুর্ঘটনা ঘটে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বাসটি ইম্ফালে যাচ্ছিল। রাজ্যের রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
তিনি আরো বলেন, আহতদের স্থানীয় আসাম রাইফেলস মারাম ও আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ