1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সূচকের সঙ্গে লেনদেনের পতন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ১৬৩ Time View

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক ও লেনদেনের পতন ঘটেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ দশমিক বেড়ে ৫ হাজার ৭২৬ দশমিকে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ১ হাজার ৪০ কোটি ৮০ লাখ টাকা। আগের দিন বুধবার লেনদেন হয় ১ হাজার ২৯০ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ বাজারটিতে লেনদেন কমেছে ২৪৯ কোটি ৫৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৫৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক। এরপর লেনদেনে রয়েছে, এনবিএল, লংকাবাংলা ফিন্যান্স, সিএনএ টেক্সটাইল, আরএসআরএম স্টিল, বেক্সিমকো, ফার্মা, ওয়ান ব্যাংক এবং জিপিএইচ ইস্পাত।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ দশমিক কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৬৪ দশমিকে। বাজারটিতে ৬৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৮১ কোটি ৫ লাখ টাকা। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ