1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

জীবন দিয়ে হলেও জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১১৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশের মানুষের জন্য আমার স্বজনরা জীবন উৎসর্গ করেছেন। এদেশের স্বাধীনতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার বাবা জীবন দিয়েছেন। প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে হলেও এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।

মঙ্গলবার বিকেল ৩টায় মাগুরার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব। এটি আমরা অব্যাহত রাখবো।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আমার বাবা এদেশের স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। আমিও ঠিক আমার বাবার আদর্শকে লালন করি। এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য প্রয়োজনে বাবার মতো আমার জীবনও উৎসর্গ করবো।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া দল। যে দল দেশের স্বাধীনতা নিয়ে এসেছে কেবল তারাই দেশের উন্নয়ন করতে পারে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল এদেশের মানুষের ভাগ্য বদলাতে পারবে না।

শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। সাধারণ মানুষের উন্নয়ন হয়। অর্থনৈতিকভাবে দেশের অগ্রগতি হয়।

মাগুরাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি মাগুরাতে খালি হাতে আসিনি। মাগুরাবাসীর ভাগ্যবদলে অনেকগুলো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছি। মাগুরাতে যাতে রেললাইনের ব্যবস্থা হয় সে পদক্ষেপ আমরা নেব। কারণ আমরা মানুষের উন্নয়নের জন্য ক্ষমতায় এসেছি।

জনসভার আগে আসাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ