1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

মাগুরায় জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৯৫ Time View

২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা সমাবেশস্থলে পৌঁছেছেন। ইতোমধ্যে প্রধান অতিথি হিসেবে জনসভায় যোগ দিয়ে বক্তব্য দিচ্ছেন।

প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ ১৮ বছর পর মাগুরায় যান তিনি। মঙ্গলবার বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে জনসভাস্থল ও এর আশপাশে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় লোকজন এসে অবস্থান নিয়েছে। এখন স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য চলছে।

জনসভার আগে আসাদুজ্জামান স্টেডিয়ামে ফলক উন্মোচন করে প্রধানমন্ত্রী ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর ভাষণ শোনা ও সরাসরি দেখার জন্য মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের গ্রাম-গঞ্জের হাজার হাজার মানুষের স্রোত মাগুরা শহর যেন আছড়ে পড়েছে। সেই সঙ্গে হাজার হাজার নারী-পুরুষের স্রোত গিয়ে মিশেছে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ