1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

শেষ সময়ের গোলে চেলসির জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৯৪ Time View

প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল চেলসি। শনিবার স্টোক সিটিকে ২-১ গোলে হারায় আন্তোনিও কন্তের দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে চেলসি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৩ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। তবে ৩৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। আইরিশ ফরোয়ার্ড ওয়াল্টার্সকে ডি-বক্সের মধ্যে গ্যারি ক্যাহিল ফাউল করলে পেনাল্টি পান স্বাগতিকরা। আর তা থেকে গোল করে নিজেই দলকে সমতায় ফেরান ওয়াল্টার্স।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। একে পর এক আক্রমণ করেও গোলের দেখা না পাওয়ায় খেলা যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই চেলসি ২২তম জয় নিশ্চিত করেন ক্যাহিল। ম্যাচের ৮৭ মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার।

এ জয়ে ২৮ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৯। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৬। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ম্যানসিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ