1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

গ্লোবাল এডুকেশন এন্ড স্কিলস্ ফোরামে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৮৬ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘৫ম গ্লোবাল এডুকেশন এন্ড স্কিলস্ ফোরাম’-এ যোগ দিচ্ছেন। দু’দিনব্যাপী এ সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ।
এবারের সম্মেলনে মূল আলোচ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন। শিক্ষাক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম বড় ফোরাম, যা প্রতিবছর দুবাইয়ে অনুষ্ঠিত হয়। এ বছর বিভিন্ন দেশের ৪০ জন শিক্ষামন্ত্রী এ ফোরামে অংশগ্রহণ করছেন। এছাড়া ১৪০টি দেশের সরকারি ও বেসরকারি খাতের শিক্ষাবিদ, পরিকল্পনাবিদ, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নিচ্ছেন।
আজ প্রথম দিনে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষামন্ত্রী ও ই-নাইন ফোরামের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা-এর সাথে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি পরবর্তী দু’বছর মেয়াদে বাংলাদেশ ই-নাইন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে সহায়তা কামনা করেন।
আগামীকাল সম্মেলনের দ্বিতীয় দিনে ‘গ্লোবাল টিচার্স প্রাইজ’ প্রদান করা হবে। এ বছর শাহানাজ পারভিন নামে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বের শীর্ষ ৫০ জন শিক্ষকের মাঝে স্থান পেয়েছেন।
উল্লেখ্য, এ ফোরামে যোগদানের লক্ষ্যে গতকাল শিক্ষামন্ত্রী দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ