1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক আইজিপি এনামুল হক আর নেই গোলের পর উদযাপনের কথা ভুলে গেলেন রোনালদো, মনে করিয়ে দিলেন মানে! লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি শিক্ষাক্রমে ব্যাপক সংস্কার আসছে: মাহদী আমিন অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা

হঠাৎ মোস্তাফিজ ঝড়ে এলোমেলো শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৩৭ Time View

দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিস মিলে শ্রীলঙ্কাকে লিড এনে দেয়াই নয় শুধু, ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। মুশফিকুর রহীম বার বার বোলার পরিবর্তন করেও কোনো সাফল্য পাচ্ছিলেন না। কেউ এনে দিতে পারলেন না ব্রেক থ্রু। দু’জনের ৮৬ রানের জুটিতে অবশ্য ভাঙন ধরান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। রিভিউ নিয়ে কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান তিনি।

কুশল মেন্ডিসের আউটের পরই যেন ছন্দে ফিরেছে বাংলাদেশ। তাও মোস্তাফিজ ঝড়ে। সাকিব আল হাসানও তার সঙ্গে যোগ দেন। ১ উইকেটে ১৪৩ রান থেকে ৫ উইকেটে ১৭৭ রান শ্রীলঙ্কার। এর মধ্যে তিনটি উইকেটই নেন মোস্তাফিজুর রহমান। তিনটিই উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজ।

মোস্তাফিজের বলে উইকেট হারান কুশল মেন্ডিস (৩৬) (৫), দিনেশ চান্দিমাল এবং ধনঞ্জয়া ডি সিলভা (০)। অ্যাসেলা গুনারত্নেকে (৭) এলবির শিকারে পরিণত করেন সাকিব আল হাসান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান। উইকেটে রয়েছেন সেঞ্চুরির অপেক্ষায় থাকা দিমুথ করুনারত্নে (৯৫ রানে) এবং নিরোশান ডিকভেলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ