1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

দিনেশ চান্দিমালের লড়াকু সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ১১১ Time View

বাংলাদেশকে পেলে কী যেন হয় দিনেশ চান্দিমালের! বিশেষ করে টেস্ট ক্রিকেটে। কলম্বো টেস্টেও টাইগারদের বিপক্ষে আবারও হাসল তার ব্যাট। বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কাকে খাদের কিনারে থেকে টেনে তুললেন। আদায় করে নিলেন লড়াকু এক সেঞ্চুরি। যা তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক।

টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের করা ৯৫তম ওভারের চতুথ বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন চান্দিমাল। কতটা সাবধানী ব্যাটিং করেছেন তা বোঝা যায়, তার চার-ছক্কার হিসাব কষেই। ২৪৪ বল মোকাবেলা করে মাত্র ৬টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন এই লঙ্কান।

এ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ৬টি টেস্ট খেলছেন চান্দিমাল। সেঞ্চুরি পূর্ণ করার সময় টাইগারদের বিপক্ষে ৬ টেস্টে ৫৪০* রান নামের পাশে যোগ করেন। গড়টাও চোখে পড়ার মতোই; ১৩৫.০০!

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০৭ রানে অপরাজিত আছেন চান্দিমাল। আর স্বাগতিক লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ