1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বাংলাদেশকে ম্যাচে ফেরালেন তাইজুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ১১৭ Time View

প্রথম সেশনে ৭০ রানে ৪ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে দারুণ ভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে ৬৬ রানের জুটি গড়ে ভয়ংকর কিছুরই পূর্বাভাস দিচ্ছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও দীনেশ চান্দিমাল। তবে এ জুটি ভেঙ্গে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে এনেছেন তাইজুল ইসলাম।

তাইজুলের বল লেগে ঘুরাতে চেয়েছিলেন ডি সিলভা। তবে ব্যাটে বলে সংযোগ ঘটাতে না পারায় বোল্ড হয়ে যান তিনি। ফলে দারুণভাবে আবার ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান।

তবে একপ্রান্তে দারুণ ব্যাটিং করে উইকেটে আছেন দলের মূল ভরসা দীনেশ চান্দিমাল। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ টেস্টে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। এদিনও এমন কিছুরই পূর্বাভাস দিচ্ছেন তিনি। ৫৩ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গে যোগ দিয়েছেন ডিকভেলা।

এর আগে বুধবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই করুনারত্নেকে মিরাজের তালুবন্দি করে সাজঘরে ফেরান বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজ। মোস্তাফিজের পর জোড়া উইকেট তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ।

গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা কুশল মেন্ডিসকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান ডানহাতি মিরাজ। এরপর আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা উপল থারাঙ্গাকে সৌম্যের তালুবন্দি করেন ডানহাতি এই স্পিনার। এর পর মধ্যাহ্ন বিরতির আগে  আসেলা গুনারাত্নেকে ফেরান শুভাশিস রায়। দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন গুনারাত্নেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ