1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় ১৭ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ১০৭ Time View

চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে রাষ্ট্র পরিচালিত একটি কয়লা খনিতে বৃহস্পতিবার এক দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত হয়েছে।
খনিতে ওঠা-মানা করার জন্য ব্যবহৃত খাচাগাড়ি সুড়ঙ্গ পথে আছড়ে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির ঝুঁকিপূর্ণ কয়লা খনি শিল্পে এটি ছিল সর্বশেষ ভয়াবহ খনি দুর্ঘটনা।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, একটি তারের সাহায্যে খনিতে শ্রমিকদের ওঠা-নামা করার খাচাগাড়িতে আগুন ধরে যাওয়ায় তা আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
সিনহুয়ার খবরে বলা হয়, ধ্বংস্তুপের ভিতর থেকে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার অভিযান যথাসময়ে শুরু করা হলেও উদ্ধার কর্মীরা সোমবার পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি।
কয়লা খনিটি চীনের শুয়ানজিশান নগরীর কাছে অবস্থিত।
সিনহুয়া জানায়, নিরাপত্তা আইন লঙ্ঘন করার অভিযোগে পুলিশ দুই ঢালাইকারীকে আটক করেছে।
স্থানীয় সরকারের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, সেখানে এ দুর্ঘটনায় খনির ব্যবস্থাপককে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারি দেশ। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির খনি শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ