1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

যাত্রীবাহী লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ১০২ Time View

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করেছে গজারিয়া নৌপুলিশ।

মঙ্গলবার ভোরে কালীপুরা এলাকায় অভিযান চালিয়ে এমভি জাহিদ-৮ নামের লঞ্চ থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।

গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসলাম হোসেন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মেঘনা নদীর চর কালীপুরা এলাকায় অভিযান চালিয়ে বরিশাল থেকে সদরঘাটগামী এমভি জাহিদ-৮ যাত্রীবাহী লঞ্চ থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, পরবর্তীতে জব্দকৃত জাটকা এলাকার বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ