1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বাংলাদেশে আইএস নেই : শাহরিয়ার আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৬০ Time View

বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, যারা আছে তারা দেশীয় জঙ্গি সংগঠনের সদস্য (হোমগ্রোন)।

মঙ্গলবার ১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে মন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, তবে আমাদের অ্যালার্ট (সতর্ক) থাকতে হবে যেন আন্তর্জাতিক কোনো সংগঠন ‘লোকাল’ জঙ্গিদের প্রভাবিত না করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জিরো টলারেন্সে আছেন। আমরা জঙ্গি দমনে কাজ করছি, করে যাবো।

এরআগে রোববার বাংলাদেশের জঙ্গিবাদ বিষয়ে সিঙ্গাপুরের নানীয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের অধ্যাপক ড. রোহান গুনারত্নে বলেছিলেন, গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় যে হামলা হয়েছিল, সেটা নব্য জেএমবি নয় বরং ইসলামিক স্টেটস (আইএস) করেছিল। কিন্তু রাজনৈতিক কারণে বাংলাদেশে আইএসকে নব্য জেএমবি বলা হচ্ছে। আইএসের উত্থান ইরাক এবং সিরিয়া হতে পারে তবে বাংলাদেশেও আইএসের অনুসারী রয়েছে। যারা আগে জেএমবি ছিল এখন তারাই আইএস।

শাহরিয়ার আলম বলেন, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশে তথ্য আদান প্রদান হয়েছে। আমার মনে হয় এটি একটি সফল সম্মেলন।

প্রথমবারের মতো দেশে এ ধরনের সম্মেলন সফলভাবে আয়োজন করায় তিনি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ