1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

বড়াইগ্রামে গ্রেফতার দুই জেএমবি সদস্য কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ১২৪ Time View

নাটোরের বড়াইগ্রাম থেকে গ্রেফতার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমীনের আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন অভিযুক্তরা।

পরে আদালতের বিচারক তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এবং আগামী ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত শুক্রবার রাতে বড়াইগ্রামের মেরি গাছা গ্রাম থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, মেরিগাছা গ্রামের গেদু প্রামাণিকের ছেলে শাহাবুদ্দিন আহমেদ ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম।

নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ