1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

লন্ডনের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০১৭
  • ৭১ Time View

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ দিবস-২০১৭ এ অংশগ্রহণের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর আয়োজনে যুক্তরাজ্যের লন্ডনে আগামীকাল ১৩ মার্চ কমনওয়েলথ দিবস ২০১৭ উদযাপিত হবে।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি একই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এবারের কমনওয়েলথ দিবসের মূল প্রতিপাদ্য ‘শান্তি প্রতিষ্ঠায় কমনওয়েলথ।’
সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ দিবস-২০১৭ এর উদ্বোধন, শান্তিময় কমনওয়েলথ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক সেশন, গোলটেবিল বৈঠক, অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণসহ বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। আগামী ১৫ মার্চ স্পিকার সিপিএ’র স্কটল্যান্ড শাখা পরিদর্শন করবেন।
স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
সফর শেষে আগামী ১৭ মার্চ স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ