1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

অসময়ে জ্বলে উঠলেন জিমিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ১০৭ Time View

ফাইনাল খেলার স্বপ্ন ভেঙেছে কোয়াটার ফাইনালে মিশরের কাছে হেরে। সবকিছু হারিয়ে জিমিরা জ্বলে উঠলেন অসময়ে। শনিবার সকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি ওয়াল্ড লিগের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৯ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

প্রথম মিনিটে চয়নের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে ব্যবধান বাড়ান মিলন হোসেন। ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার থেকে গোল করেন চয়ন। তৃতীয় কোয়ার্টারে মাত্র একটি গোল পায় বাংলাদেশ। ৩২ মিনিটে গোলটি করেন মিলন।

শেষ কোয়ার্টারে ৫ গোল করে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন জিমিরা। শেষ কোয়ার্টারে গোল করেছেন আরশাদ ২টি, জিমি, কৌশিক ও মিলন। আর এ জয়ে পঞ্চম হওয়ার সম্ভাবনা বেঁচে রইলো স্বাগতিকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ