1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে শিবিরকর্মীসহ গ্রেফতার ৬৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ১১৯ Time View

রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে তিন জামায়াত-শিবিরকর্মীসহ ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।

শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত জামায়াত-শিবিরকর্মীরা হলেন, মিজানুর রহমান (২৩), আব্দুল মালেক (৫০) ও মোহাম্মদ আলী (৪০)। নগরীর মতিহার, রাজপাড়া ও শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ২১। এছাড়া অন্যান্য মামলায় ১১ জন গ্রেফতার করা হয়। অভিযানে ৪ গ্রাম হেরোইন, ১৬ পিচ ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা এবং ৮৫ লিটার মদসহ গ্রেফতার হন পাঁচ মাদক ব্যবসায়ী।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২৫ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ১৭ জন, শাহমখদুম থানা সাতজন এবং নগর ডিবি তিনজনকে গ্রেফতার করে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ