1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

আমার পরনের শাড়ি ও ব্যাগ পাটের তৈরি : শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ৯০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার পরনের শাড়ি ও হাতের ব্যাগ দুটোই পাটের তৈরি। বাংলাদেশে এমন এক সময় ছিল যখন পাটের শাড়ি না হলে বিয়েই হতো না। এখন পাট দিয়ে ফার্নিচার পর্যন্ত তৈরি হচ্ছে। এছাড়া পাট দিয়ে দামি স্যুটের কাপড় তৈরি হচ্ছে।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনের বৃহস্পতিবার পাট দিবসের কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সেই পাট আমাদের মাঝখান থেকে হারিয়েই গিয়েছিল। হারানো মুসলিন কাপড়ের ঐতিহ্য পাটের মধ্যে দিয়েই ফিরিয়ে আনার চেষ্টা করছি। আবার পাট আমাদের মাঝে ফিরে এসেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট থেকে আরও দামি দামি পণ্য তৈরি করার চেষ্টা করছি।

পাটের বহুবিদ ব্যবহার ও পাট দিয়ে তৈরি দামি জিনিসপত্রের বর্ণনায় প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে আমি যে শাড়িটা পরে এসেছি সেটা পার্টের তৈরি। শুধু তাই নয়, আমি হাতের যে ব্যাগটি বহন করছি সেটাও পাটের তৈরি। সুতরাং পাটকে অবহেলা করার কোনো উপায় নেই।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই পাটপণ্য বিদেশে রফতানি করে আমরা আবার সোনালী আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনবো। এই পাটের মাধ্যমেই বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশকে সমৃদ্ধ করবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। এছাড়া শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ