1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৮৭ Time View

গাজীপুর সদরের ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

নিহতের পরণে কালো প্যান্ট এবং নীল-সাদা চেক শার্ট রয়েছে।

জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকালে ভাওয়াল গাজীপুর এলাকায় রেল সড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল সোয়া ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নিহত যুবকের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ও একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুয়ায়ী নাম- খোকন চন্দ্র চক্রবর্তী, পিতার নাম- সূর্য কুমার চক্রবর্তী ওরফে শংকর, বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার দক্ষিণ মাঠখোলা এলাকায়।

মোবাইল ফোন ও জাতীয় পরিচয় পত্রের সূত্রধরে পরিচয় সনাক্তের চেষ্টা এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এএসআই দাদন মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ