1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

প্রতিরক্ষায় বাংলাদেশকে ঋণ দিতে চায় ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৬৭ Time View

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ভারতীয় সামরিক ঘাঁটিগুলির ওপর নজরদারি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দখলদারি রাখতে মরিয়া বেইজিং। এই পরিকল্পনা বাস্তবায়নে ঢাকাকে পাশে পেতে বাংলাদেশকে প্রতিনিয়তই প্রভাবিত করছে চিন।

কূটনৈতিক সূত্রের খবর, বিষয়টি নিয়ে পাল্টা পরিকল্পনা করেছে ভারত। এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরে একটি সামগ্রিক প্রতিরক্ষা চুক্তি করতে চলেছে মোদী সরকার। বাংলাদেশের সামরিক সহযোগিতায় ৫০ কোটি ডলার ঋণ দেবে ভারত।

গত কয়েক মাসে বেশ কিছু ঘটনায় টনক নড়েছে নয়াদিল্লির কর্তাদের। প্রথমত, তিন মাস আগে চিনের কাছ থেকে দু’টি উচ্চক্ষমতা সম্পন্ন ডুবোজাহাজ কিনেছে বেইজিং। দ্বিতীয়ত, ৩০ বছরে প্রথম কোনোও চিনা প্রেসিডেন্ট হিসেবে শি চিনফিং-এর ঢাকা সফর। তৃতীয়ত, বেইজিং সম্প্রতি ২৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বাংলাদেশে, যার একটা বড় অংশ প্রতিরক্ষায়।

দিল্লির অস্বস্তি আরও বাড়ার কারণ, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মাধুর্যে কিছুটা তিক্ততা তৈরি হয়েছে। দু’ বছর আগে স্থলসীমান্ত চুক্তির সফল রূপায়ণ দু’দেশের সম্পর্কে যে খোলা হাওয়া এনে দিয়েছিল, তা এখন অনেকটাই দমবন্ধ। ঢাকার অনুযোগ, তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিষয়টি ভারত কার্যত উপেক্ষাই করে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদী সরকারের সম্পর্ক এখন যে পর্যায়ে, তাতে খুব শীঘ্র এই চুক্তি হবার আশাও নেই। পশ্চিমবঙ্গের সম্মতি ছাড়া এই জলচুক্তি হওয়া সম্ভবও নয়।

সব কূল রক্ষা করতে দু’দেশের সম্পর্কের একটি নতুন মাইল ফলক হিসেবে এই সামরিক চুক্তিটিকে সামনে আনতে চাচ্ছে ভারত। যে খসড়াটি তৈরি করা হয়েছে তাতে সামরিক সহযোগিতার জন্য বেশি ঋণ দেয়া ছাড়াও প্রশিক্ষণ, নিরাপত্তা সংক্রান্ত তথ্য সমন্বয়সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকতে চলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ