1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

দ. কোরিয়ায় স্থাপিত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৭৫ Time View

দক্ষিণ কোরিয়ায় একটি বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে যাচ্ছে মার্কিন সেনা বাহিনী। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবেলার উদ্দেশ্যেই টার্মিনাল হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) স্থাপন করা হচ্ছে। খবর বিবিসির।

আন্তর্জাতিক অবরোধ লঙ্ঘন করে উত্তর কোরিয়া চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরই এই সিদ্ধান্তের কথা জানানো হলো। কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর এবং দক্ষিণ কোরিয়াসহ ঐ অঞ্চলের অনেককেই ক্ষুব্ধ করে তুলেছে।

চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছে, তারা এটাকে দেখছে এশীয় অঞ্চলে জোরপূর্বক যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা বৃদ্ধির একটি অংশ হিসেবে।

এমনকি দক্ষিণ কোরিয়ার অনেকেই বিশ্বাস করেন, এই প্রতিরক্ষা ব্যবস্থাই উত্তর কোরিয়ার টার্গেটে পরিণত হবে এবং সামরিক এলাকাগুলোর আশেপাশে থাকা মানুষদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় গত শুক্রবারই ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। বার্ষিক এই মহড়াকে উত্তর কোরিয়া দখলের একটি প্রস্তুতি হিসেবে দেখছে দেশটি।

সোমবার চীন সীমান্তের কাছে টংচাং-রি এলাকা থেকে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। তিনটি ক্ষেপণাস্ত্র প্রায় ১০০০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপানের সমুদ্রসীমার অভ্যন্তরে গিয়ে পড়েছে।

মঙ্গলবার পিয়ংইয়ংয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সেনা ঘাঁটিতে আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সে কারণেই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ