1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

টস জিতে ব্যাট করছে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ১১৪ Time View

পুণে টেস্টে মহা বিপর্যয়ের পর ভারতীয়দের মুখবন্ধ। শুধুমাত্র পুনে টেস্টের পিচ কিউরেটরের চৌদ্দগুষ্টি উদ্ধারের প্রবণতা চলেছে এ কয়দিন। ধারণা করা হচ্ছিল, পুণে টেস্টের অভিজ্ঞতা নিয়ে ব্যাঙ্গালুরুতে উইকেটের চরিত্র পাল্টে দেবে ভারত। সে যাই হোক, বিরাট কোহলিদের ফেভারেই যে উইকেট থাকবে, তাতে আর সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। কারণ, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

পুণে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ভারত করেছিলো মাত্র ২১২ রান। দুঃস্বপ্নের ওই ২১২ রান এখনও তাড়া করে বেড়াচ্ছে ভারতীয়দের। যে কারণে ব্যাঙ্গালুরু টেস্টে একজন ব্যাটসম্যান বাড়িয়ে নিয়েই মাঠে নেমেছে কোহলি অ্যান্ড কোং। এমনিতেই একটি পরিবর্তন ছিল অত্যাসন্ন। কারণ ওপেনার মুরালি বিজয় ছিল ইনজুরড। তার পরিবর্তে দলে ঢুকেছেন তামিল নাড়ুর ওপেনার অভিনব মুকুন্দ। ২০১১ সালের পর এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন মুকুন্দ।

পরিবর্তন আরও একটি আনা হয়েছে। অফ স্পিনার জয়ন্ত যাদবকে বসিয়ে দলে নেয়া হয়েছে করুণ নায়ারকে। যিনি তার সর্বশেষ টেস্ট ম্যাচটিতে হাঁকিয়েছিলেন দুর্দান্ত ট্রিপল সেঞ্চুরি। যদিও এরপর দল থেকেই বাদ পড়েছিলেন তিনি। এবার আবারও নায়ারকে ফেরানো হয়েছে ৩৩৩ রানের বিশাল পরাজয়ের ধকল সামলে ওঠানোর জন্য।

অপরদিকে অস্ট্রেলিয়া দলে কোনো পরিবর্তন নেই। পুনে টেস্টের বিজয়ী দলের ওপরই আস্থা রেখেছে অসি টিম ম্যানেজমেন্ট। অসি অধিনায়ক স্টিভেন স্মিথ আশা করছেন, ব্যাঙ্গালুরুতে তার পেসাররাই হবে যথেষ্ট।

যদিও ব্যাট করতে নামার পর দলীয় ১১ রানেই উইকেট হারান মুকুন্দ। মিচেল স্টার্কের লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫। লোকেশ রাহুল একাই নিয়েছেন এই ১৫ রান। তিন নম্বরে মাঠে নেমেছেন চেতেশ্বর পুজারা।

ভারতীয় একাদশ : লোকেশ রাহুল, অভিনব মুকুন্দ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেষ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন মার্শ, পিটার হ্যান্ডসকব, মিচেল মার্শ, ম্যাথ্যু ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, স্টিভেন ও’কিফ, নাথান লায়ন, জস হ্যাজলউড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ