1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

টিসি স্পোর্টস-পোচেয়ন ফাইনাল শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ১০০ Time View

বাংলাদেশের শেষ প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম আবাহনীর বিদায়ের পরই স্বাগতিক দর্শকদের কাছে পানসে হয়ে গেছে দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। দুই বিদেশি ক্লাব ফাইনালে ওঠায় এ টুর্নামেন্ট নিয়ে কারো আর আগ্রহ নেই। তাদের কাছে অনেকটা নিয়ম রক্ষার ফাইনালই তো!

দ্বিতীয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনাল তাই অনেকটাই নিরুত্তাপ। শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার পোচেয়ন সিটিজেন ফুটবল ক্লাব ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব।

ফাইনাল জিতে চট্টগ্রাম থেকে ট্রফি দেশে নিয়ে যেতে চান টিসি স্পোর্টস ক্লাবের কোচ মোহাম্মদ নিজাম। তবে তিনি এ ম্যাচটিকে অন্যসব ম্যাচের সঙ্গে তুলনা করতে চান না, ‘এটি অন্য সব ম্যাচের মতো নয়, ফাইনাল মানেই কঠিন ম্যাচ, আমরা শিরোপার দিকেই তাকিয়ে আছি। তবে সবকিছু নির্ভর করে নিজেদের পারফরমেন্সের ওপর।’

পোচেয়ন কোচ কিম জে ইয়ং বলেছেন, ‘ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এসেছিলাম। আর শিরোপার এত কাছে এসে আমরা তা হাতছাড়া করতে চাই না। টিসি শক্তিশালী প্রতিপক্ষ, আমি তাদের গ্রুপ ম্যাচগুলো দেখেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ