1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

নিউজিল্যান্ডকে ২৮০ রানের লক্ষ্য দিলো দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ১১৫ Time View

সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই স্বাগতিক নিউজিল্যান্ডের। আর এ ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। এমন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ডি কক (০)। এরপর আমলাকে নিয়ে ৬৫ রানে জুটি গড়েন ডু প্লেসি। ব্যক্তিগত ৪০ রানে আমলার বিদায়ের পর ডুমিনিকে সঙ্গে নিয়ে নিজের ২৫তম অর্ধশত তুলে নেন ডু প্লেসি। তবে ১৫ রানের ব্যবধানে ডুমিনি (২৫), ডু প্লেসি (৬৭) ও মিলার  (১) বিদায় নিলে চাপে পড়ে প্রোটিয়ারা।

এ সময় দলের হাল ধরেন অধিনায়ক ডি ভিলিয়ার্স। ষষ্ট উইকেটে মরিসকে সঙ্গে নিয়ে ৫৮ রানে জুটি গড়েন হালের সেরা এই ব্যাটসম্যান। তুলে নেন নিজের ক্যারিয়ারের ৫২তম অর্ধশত। আর শেষ দিকে পারনেল ১২ বলে ২৯ রান করলে ২৭৯ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক ডি ভিলিয়ার্স। ৫৯ বলে ৪ টি চার ও ৩ টি ছয়ে এ রান করেন এবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ