1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

গাবতলী সড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০১৭
  • ৮৫ Time View

রাজধানীর গাবতলী সড়কের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান। আমিনবাজার থেকে ঢাকামুখী ও টেকনিক্যাল মোড় হয়ে সাভারের দিকে যাওয়ার এ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ।গাবতলী সড়কে একজনকে এভাবে পড়ে থাকতে দেখা যায়। ছবি: প্রথম আলোগাবতলী সড়কে একজনকে এভাবে পড়ে থাকতে দেখা যায়। ছবি: প্রথম আলোগতকাল মঙ্গলবার রাত থেকে গাবতলী সড়কে দফায় দফায় শ্রমিক-পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সংঘর্ষ চলছিল।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান দাবি করেন, এ সড়কে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
সাংবাদিকের মাসুদুর রহমান বলেন, সকাল থেকে এ পর্যন্ত গাবতলী এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। কেউ হতাহত হয়নি।

মাসুদুর রহমান আরও বলেন, রাস্তা নির্বিঘ্ন করতে যেসব গাড়ি অবরোধের আওতামুক্ত, সেগুলো চলতে ব্যবস্থা এখন নেওয়া হচ্ছে।
ধর্মঘট প্রসঙ্গে মিরপুর বিভাগের উপকমিশনার বলেন, যাঁরা বাস চালাবেন না, ঘর্মঘট করবেন, এটা তাঁদের ব্যাপার। কিন্তু যেসব যান চলবে, সেগুলোতে কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারেন, এ জন্য তাঁরা কাজ করছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, গাবতলীতে রাবার বুলেটে শাহ আলম নামের এক বাসচালক আহত হয়েছেন। তাঁর পেটে বুলেট লেগেছে।
পুলিশের অভিযানের পর থেকে ওই রাস্তায় এখন অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল চলতে দেখা যাচ্ছে। সড়কে এখন বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ