1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় বৃষ্টির কবলে বাংলাদেশের অনুশীলন (ভিডিও)

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৫০ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগের দিনই দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার প্রথমবারের মত অনুশীলনে নামার কথা টাইগারদের। তবে প্রথম দিনেই বৃষ্টির কবলে পড়েছে মুশফিক-মাহমুদউল্লাহরা।

আগামী ২ ও ৩ মার্চ কলোম্বোর তিরান্নে ফের্নান্দো স্টেডিয়ামে দুই দিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ অনুশীলনে গিয়েছিলেন টাইগাররা। যদিও অনুশীলন ছিল সম্পূর্ণ ঐচ্ছিক। তবে বৃষ্টির কারণে ড্রেসিং রুমে বসে সময় কাটান মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহরা।

ড্রেসিং রুমে বসে এ সময় বৃষ্টির ছবি তোলেন ক্রিকেটাররা। এমনকি ভিডিও করেন তারা। মাহমুদউল্লাহ তার ব্যক্তিগত ইনস্তাগ্রামে বৃষ্টির ছবিও প্রকাশ করেন। আর তাতে ক্যাপশন দেন, ‘অনুশীলনের আগে হালকা বৃষ্টি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ