1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

মূল আরএডিপি ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

ঢাকা:
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দকেই ঠিক রেখে মূল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে এডিপি’র বরাদ্দ বাড়েনি বা কমেনি। তবে বরাদ্দের আন্ত:বণ্টন হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ আরএডিপি’র অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি’র চেয়ারপারসন শেখ হাসিনা।

মূল আরএডিপি’র ব্যয় বরাদ্দ মেটাতে সরকারি অর্থায়ন (জিওবি) ৭৭ হাজার ৭০০ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য (পিএ) বাবদ আসবে ৩৩ হাজার কোটি টাকা।

এছাড়া স্বায়ত্ত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনগুলোর নিজস্ব অর্থায়নের চাহিদা অনুসারে আরএডিপি’তে বরাদ্দ দেওয়া হয়েছে ৮ হাজার ৫৯৫ কোটি টাকা। ফলে মোট আরএডিপি’র আকার দাঁড়াচ্ছে ১ লাখ ১৯ হাজার ২৯৬ কোটি টাকা।

পদ্মাসেতু ও মেট্রোরেলসহ ১০টি মেগা প্রকল্পকে গুরুত্ব দিয়ে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার এডিপি অনুমোদন দেয় সরকার। তবে আরএডিপি’তে ১ লাখ ১৬ হাজার ২৬৩ কোটি ১৭ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করেছিল পরিকল্পনা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ