1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

প্রবাসীরা সাতদিনের মধ্যে এমআরপি পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বলেছেন, বিদেশে বাংলাদেশী নাগরিকরা সর্বোচ্চ সাতদিনের মধ্যে তাদের ‘মেশিন রিডেবল পাসপোর্ট’ (এমআরপি) পাবেন।
‘পাসপোর্ট সেবা সপ্তাহ’ উপলক্ষে আজ রাজধানীর ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুত পৌঁছানোর লক্ষ্যে সরকার ফেডেক্স-এর মাধ্যমে দুই থেকে তিনদিনের মধ্যে এমআরপি সমূহ বাংলাদেশ মিশনে পাঠাবে।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, পাসপোর্টসমূহ দ্রুত পৌঁছানোর লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বৈশ্বিক কুরিয়ার সার্ভিস ফেডারেল এক্সপ্রেস-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং ফেডারেল এক্সপ্রেস-এর ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক ব্যাগে পাঠানোর কারণে বিদেশে বাংলাদেশী নাগরিকরা সাধারণত আবেদন জমা দেয়ার পরে দুই থেকে তিনমাসের মধ্যে এমআরপি পেয়ে থাকে।
তিনি বলেন, হয়রানি বন্ধের পাশাপাশি দ্রুত ভেরিফিকেশনের জন্য সরকার অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, এছাড়াও পাসপোর্ট তৈরিতে দুর্নীতি কমাতে ই-পাসপোর্ট সার্ভিস চালুর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ