1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ওরস থেকে ফেরার পথে গাড়িচাপায় তিন নারী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মস্তাননগর এলাকায় ওরস থেকে ফেরার পথে গাড়িচাপায় তিন নারী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীরা হলেন, পেয়ারা বেগম (৪৫), সাজেদা বেগম (৪৫) ও পেয়ারা বেগম (৬৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।

জোড়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন বলেন, রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ