1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ডেসটিনির বিষয়ে প্রতিবেদনের বৈধতায় বুধবার শুনানি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ এপ্রিল, ২০১২
  • ১৪৫ Time View

ডেসটিনি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি হবে বুধবার।

সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন।

সকালে রিটটি শুনানির জন্য উক্ত বেঞ্চের কার্যতালিকায় আসে।

আদালতে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, ডেসটিনির মামলাটি জনগুরুত্বপূর্ণ। এ মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল অংশ নেবেন। এজন্য আমাদের সাত দিন সময়ের প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের এ সময় আবেদনের বিরোধিতা করেন ডেসটিনির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এএফ হাসান আরিফ।

তিনি বলেন, এতদিন সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই।

পরে আদালত আগামী বুধবার শুনানির দিন ধার্য করেন।

এর আগে রোববার ডেসটিনি গ্রুপের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষে ওই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন।

রিটে ‘বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার মিজান সাঈদ সাংবাদিকদের বলেন, ‘চলতি বছরের ১১ মার্চ ব্যাংক কোম্পানি আইনের ৫১ ধারা অনুসারে ডেসটিনি মাল্টিপারপাস সম্পর্কে একটি পরিদর্শন প্রতিবেদন দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই আইনের তিন ধারায় বলা আছে, সমবায় সমিতির ক্ষেত্রে এই আইনের ৪৪ ধারা ব্যতীত অন্য ধারাগুলো প্রযোজ্য হবে না। আর ৪৪ ধারা অনুযায়ী পরিদর্শন প্রতিবেদন দিতে হলে আমাদেরকে অনুলিপি দিতে হবে, শুনানি করতে হবে। কিন্তু তারা এসব প্রক্রিয়া অবলম্বন করেনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ