1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

পরবর্তী অধিবেশনেই সম্প্রচার আইন : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৫ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় সংসদের আগামী অধিবেশনেই সম্প্রচার আইন উত্থাপন করা হবে। এর মাধ্যমে সম্প্রচার কমিশন গঠিত হবে। কমিশন ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে ছাড়পত্র দেবে, তা বাতিলও করতে পারবে। এটা আধা বিচারিক শক্তিশালী সংস্থা হবে।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। এ হত্যা মামলার আইনগত নিষ্পত্তি না হওয়াকে ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব চক্রান্ত হিসেবে বর্ণনা করে ইনু বলেন, সহায়ক সরকারের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল করা এবং অস্বাভাবিক সরকার গঠনের ক্ষেত্র তৈরির চক্রান্ত ছাড়া আর কিছু না।

খালেদা জিয়া ও বিএনপি মামলা থেকে রেহাই পেতে সরকারের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্র তৈরি করতে বিএনপি নেতারা এসব প্রস্তাবের কথা বলছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বর্জনের হুমকি গণতন্ত্রকে জিম্মি করার হুমকি। এটা করতে দেয়া হবে না।

সাংবাদিকদের ওয়েজ বোর্ড গঠনের জন্য প্রাথমিক কাজ শেষ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন এই বোর্ডের প্রধান হিসেবে একজন বিচারপতির নাম চাওয়া হয়েছে আইনমন্ত্রীর কাছে। এটা হলেই বোর্ড গঠন হবে। এবার ইলেকট্রনিক গণমাধ্যমকে ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মোরসালীন নোমানী প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ