1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কোহলির মূল্য ৭৩৭ কোটি টাকা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একের পর এক রেকর্ড ভেঙে গড়ছেন নতুন রেকর্ড। মাঠের এই পারফরম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোহলির ব্র্যান্ড মূল্যও। আর কোহলির এখন বর্তমান মূল্য ৯২ মিলিয়ন ডলার! বাংলাদেশি টাকায় প্রায় ৭৩৭ কোটি ১৫ লাখ টাকারও বেশি!

বর্তমানে ২০টির বেশি কোম্পানির সঙ্গে দূতিয়ালি বা কমার্শিয়াল চুক্তি আছে কোহলির। বিভিন্ন সংস্থার অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের স্কিল ইন্ডিয়া প্রকল্পেরও শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন। এছাড়া ভারত অধিনায়ক ব্যক্তিগতভাবেও জড়িয়েছেন একাধিক অংশীদারী ব্যবসায়।

এদিকে সিএএস কেওয়ানের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী অনির্বান দাসই বলেছেন, ‘আমরা সে দিন থেকে খুব বেশি দূরে নই, যেদিন কোহলি খুব সহজেই ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বাণিজ্যিক দূত বনে যাবেন।’

উল্লেখ্য, ৯২ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে ভারতীয় তারকাদের মধ্যে কোহলির অবস্থান রয়েছে দুইয়ে। সবার উপরে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বলিউড বাদশার ব্রান্ড ভ্যালু বর্তমানে ১৩১ মিলিয়ন মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ