1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ঢাকা বারের দুই দিনব্যাপী নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৮ Time View

শিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৭-১৮ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা হইতে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ঢাকা বারের ওয়েবসাইটে দেখা যায় ২০ হাজার ৩৯ জন আইনজীবী রয়েছেন এ বারে। নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় উৎসবমূখর অবস্থা বিরাজ করছে।
এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ি ২০১৭-২০১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
এ বারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধিতা হয় দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ ও তাদের সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল।
এ নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে এডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. আইয়ুবুর রহমান।
অপরদিকে নীল প্যানেলের নেতৃত্বে রয়েছেন-এডভোকেট মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. আজিজুল ইসলাম খান (বাচ্চু)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ