1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

ক্ষতিগ্রস্তরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল এবং কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।

শুক্রবার জার্মানির মিউনিখে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জার্মানি আওয়ামী লীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবাসী ও আওয়ামী লীগ নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।’

শেখ হাসিনা আরো বলেন, ‘মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে, দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায় বিচার লাভ করেছি।’

এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যদি নির্দোষই হয়ে থাকেন, তাহলে তিনি কেন আদালতের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন! কেন তিনি বারবার সময় চাচ্ছেন? একটি মামলায় তিনি এ পর্যন্ত ৫৩/৫৪ বার সময় চেয়ে আবেদন করেছেন। মিথ্যা মামলা হলে পালানোর কী দরকার? এটা পরিষ্কার যে, তিনি (খালেদা) এতিমদের টাকা আত্মসাৎ করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এতে বক্তব্য রাখেন- ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত ও এমএ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবুসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ