1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

শাহজালালে ট্রলিতে পৌনে ২ কেজি স্বর্ণ : যাত্রী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় আনা ১.৭৫ কেজি স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এ ঘটনায় মোহাম্মদ মান্নান মিয়া নামে দুবাই থেকে ওমান হয়ে বাংলাদেশে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক স্বর্ণের মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, বেলা ১১টার দিকে দুবাই থেকে ওমান হয়ে বাংলাদেশ বিমানের বিজি ১২২ উড়োজাহাজে ঢাকায় অবতরণ করেন মইনুল।

যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ১ নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রমের আগে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীকে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে নিয়ে আসা হয়।

বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজ তল্লাশির একপর্যায়ে ‘ট্রলি ট্রে’র নিচে চুম্বকের সাহায্যে ট্রেতে লুকানো পাঁচটি আলাদা টুকরোর মাঝে স্বর্ণের সন্ধান পান শুল্ক গোয়েন্দা সদস্যরা।

টুকরাগুলো অ্যালুমিনিয়াম ফয়েল ও স্কচটেপ দিয়ে মোড়ানো এবং চুম্বক দিয়ে আটকানো ছিল।

পাঁচটি টুকরা খুলে প্রতিটির ভিতর তিন পিস করে মোট ১৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটির ওজন ১০ তোলা করে মোট ১৫০ তোলা; যা প্রায় ১ কেজি ৭৫০ গ্রাম।

আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, আটক ব্যক্তি পেশায় গাড়ি চালক। তিনি দুবাইয়ে গাড়ি চালান বলে জানান। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ