1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

কালীগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৬ Time View

গাজীপুরের কালীগঞ্জে চোলাই মদসহ স্বপন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের বাসাবাসি গ্রাম থেকে ১০৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

আটক স্বপন মিয়া বাসাবাসি গ্রামের মোমতাজ উদ্দিনের ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের বাসাবাসি গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে মাদক ব্যবসায়ী স্বপনের ঘর থেকে ১০৫ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ