1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৩ Time View

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোস্টকামুরী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফের বাড়ি নাটোরের লালপুর উপজেলা সদরে।

পুলিশ জানান, টাঙ্গাইলগামী ফলের খালি ক্যারেট ভর্তি ট্রাকটি বুধবার সকাল সোয়া ৬টার দিকে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে গাড়ির চালক আরিফ সামনের একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আরিফ মারা যান বলে মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ