1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

পিএসএল খেলতে আবুধাবিতে সাকিব-তামিম-মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৮ Time View

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা উঠেছে দুদিন আগেই। তবে হায়দরাবাদ টেস্টের কারণে শুরুতে যোগ দিতে পারেননি বাংলাদেশ দলের তিন তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টেস্ট শেষে এ আসরে খেলতে আরব আমিরাত উড়ে গেছেন এ তিন তারকা।

সোমবার টেস্ট ম্যাচ শেষে সন্ধ্যায় আবুধাবির বিমান ধরেছেন তিনজন। বাংলাদেশের এ তিন তারকা যোগ দেওয়ায় পিএসএলের প্রতি আকর্ষণ কাজ করবে বাংলাদেশি দর্শকদের। পাশাপাশি দলের শক্তিও বাড়বে।

এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব ও তামিম। আর মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন কোয়েটা গ্লাডিয়েটর্সে। সাকিব ও তামিম আগে খেললেও এবারই প্রথম খেলছেন মাহমুদউল্লাহ। তবে গত আসরে খেলেছিলেন মুশফিকুর রহীমও।

সাকিব-তামিম-মাহমুদউল্লাহ পিএসএলে গেলেও মঙ্গলবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাকি ক্রিকেটাররা। কলাকাতা হয়ে দুপুরে ঢাকায় ফিরছে দলটি। তবে কলকাতায় ব্যক্তিগত কাজে অধিনায়ক মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম থেকে যাবেন বলে জানা গেছে।  ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর ২টায় দেশে ফিরছে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ