1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় ঢাকা বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের যোগাযোগের আশা

প্রধানমন্ত্রীর সই জালিয়াতি : হাসিনার বিরুদ্ধে রিমান্ড আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২০৫ Time View

প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের সই জালিয়াতির অভিযোগে (ডিও লেটারসহ) আটক হাসিনা বেগমের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল (রোববার) দুপুরে শেরেবাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জাগো নিউজকে জানান, ওই নারী নিজেকে হাসিনা বেগম দাবি করে এক ছাত্রীর ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর সইসহ ডিও লেটার জমা দেন। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে ওই নারীকে পুলিশে সোপর্দ করা হয়। তবে তাদের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেননি।

শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলেয়া বলেন, বর্তমানে ওই নারীকে থানা হাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ