1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

মেসি-নেইমার-সুয়ারেজদের পারফরম্যান্সে মুগ্ধ বার্সা কোচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১২৫ Time View

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে পারেনি বার্সেলোনা। গত সেপ্টেম্বরে দেপার্তিভো আলাভাসের কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল। প্রতিশোধের মিশন নিয়েই আলাভাসের মাঠে খেলতে যায় লুইস এনরিকের দল। প্রতিশোধের ষোলোকলা পূর্ণ করেছে কাতালান ক্লাবটি।

শনিবার রাতে মেসি-নেইমার-সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আলাভাসকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসা করেছেন বার্সা কোচ লুইস এনরিক। জানালেন, মেসি-নেইমারদের সমবেত প্রচেষ্টায় পাওয়া সাফল্যে তিনি মুগ্ধ। বলেন, ‘আমি সত্যি খুশি যে ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে।’

পাশাপাশি বার্সার জন্য দুঃসংবাদও জমা হয়েছে এই ম্যাচে। অ্যালেক্সিস ভিদাল ইনজুরিতে পড়েছেন। তাই এনরিকের কণ্ঠে ঝরছে হতাশা, ‘ অ্যালেক্সিস (ভিদাল) ইনজুরিতে পড়ায় খুব খারাপ লাগছে। তাকে সাপোর্ট দিতে হবে। আমরা তার আরোগ্য কামনা করছি।’

প্রসঙ্গত, আলাভেসের বিপক্ষে জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। একটি করে গোল করেছেন লিওনেল মেসি ও নেইমার। এছাড়া একবার করে আলাভেসের জাল কাঁপিয়েছেন অ্যালেক্সিস ও ইভান রাকিটিচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ