1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নির্বাচনে ভরাডুবির আশংকায় নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৭৪ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশংকায় বিএনপি নয়া নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
পটিয়া বাইপাস সড়ক পরিদর্শন শেষে পটিয়া পৌরসভায় এক সমাবেশে বক্তব্য প্রদানকালে মন্ত্রী শনিবার এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সার্চ কমিটি গঠনের সময় যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছিল, বিএনপি এখনও সেভাবেই নির্বাচন কমিশনকেও বিতর্কিত করার চেষ্টা করছে। অথচ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে একজন, বিএনপি থেকে একজন আর অন্যান্য দলের তিন জন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন।
মন্ত্রী বলেন, ‘আসলে বিএনপি আশংকা করছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তাদের ভরাডুবি হবে। ভরাডুবির আশংকায় বিএনপি নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক প্রলেপ দেয়ার চেষ্টা করছে। ’
ওবায়দুল কাদের আশংকা করেন যে, বিএনপি নিয়ন্ত্রণহীন চালকের মতো যে কোন সময় আরেকটা রাজনৈতিক দুর্ঘটনা ঘটাতে পারে।
তিনি বলেন, বিএনপি নেতারা অধিকাংশ সময় জানেন না তারা কি কথা বলেন। তবে তিনি আশা প্রকাশ করেন যে, বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।
শামসুল হক চৌধুরী এমপি’র সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ