1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চার মেরে মুশফিকের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

রোববার সকালের চতুর্থ বলেই আউট মেহেদী হাসান মিরাজ। এরপর খুব বেশিক্ষণ থাকতে পারেননি তাইজুল ইসলামও। তাই বাংলাদেশি ক্রিকেটভক্তদের শঙ্কা জেগেছিল শেষ পর্যন্ত না জানি এ প্রান্তে অপরাজিত থেকেই সেঞ্চুরিবঞ্চিত হন মুশফিকুর রহীম। তবে সব শঙ্কা কাটিয়ে রাজকীয় ঢঙ্গে সেঞ্চুরি তুলে নেন তিনি। উমেশ যাদবের বলে চার হাঁকিয়েই নিজের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি করেন বাংলাদেশ অধিনায়ক।

আগের দিন ৮১ রানে অপরাজিত ছিলেন মুশফিক। খেলেছিলেন ২০৬টি বল। ধৈর্যের দারুণ এক পরীক্ষা দিয়েছিলেন তিনি। হাফসেঞ্চুরি করেছিলেন ১৩৩ বলে। ৪৬ থেকে ৪৭ রানে যেতেই খেলেছিলেন ২০ বল। তবে আজ শুরুতেই দুই উইকেট হারানোয় কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেন মুশফিক। বাকি ১৯ রান করতে খেলেন ২৯টি বল।

মুশফিকের এ সেঞ্চুরিতে এখনও স্বপ্ন দেখছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের সংগ্রহ ১১৪ রান। ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। এ সময়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ৩৬৮ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ