1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

হেরেও সুপার সিক্সে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৪৯ Time View

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার লক্ষ্যে শ্রীলঙ্কায় বাছাই পর্বে খেলছে বাংলাদেশ নারী দল। শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে রোমানাবাহিনী। ব্যাটিং ব্যর্থতার কারণে সাত উইকেটের বড় হারের স্বাদই পেতে হয়েছে তাদের। তবে চার ম্যাচে দুটি জয় পাওয়ায় সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।

কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। দুই ওপেনারই ফিরেছেন খালি হাতে। একমাত্র অধিনায়ক রোমানা ছাড়া আর কোনো ব্যাটসম্যানই উইকেটে থিতু হতে পারেননি। ফলে মাত্র ১০০ রানেই অলআউট হয়ে যায় দলটি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন রোমানা। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে কাটা পড়লে কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের বড় স্কোরের আশা। এছাড়া সালমা খাতুন ১৬ ও সানজিদা ইসলাম ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সুনে লুস ও সাবনিম ইসমাইল ৩টি করে উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকার নারীরা। দুই ওপেনার লিজিলি লি ও লরা ওলভার্ডট ৫০ রানের জুটি উপহার দেন। এরপর বাংলাদেশ চারটি উইকেট তুলে নিলেও লক্ষ্য পেরোতে তেমন বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। ২৪.৪ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন লিজিলি লি। এছাড়া ওলভার্ডট করেন ৩০ রান। বাংলাদশের পক্ষে ১টি করে উইকেট নেন জাহানারা আলম, সুরাইয়া আজমিন, রোমানা আহমেদ ও সালমা খাতুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ