1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

সেই একই আশা দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৫ Time View

শনিবার পাঁচ বছর পূর্ণ হলো সাগর-রুনি হত্যাকাণ্ডের। দীর্ঘ পাঁচ বছরে একের পর এক আশ্বাস পাওয়া গেলেও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। গেল বছরের ১২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে। তবে এরপর কেবল বছরই ঘুরেছে। রহস্য উদঘাটন আর হয়নি।

এবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই আলোর মুখ দেখবে। হাইকোর্টের নির্দেশে র‌্যাব ঘটনাটি তদন্ত করছে। দুজনের ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে, তা ম্যাচিংয়ের চেষ্টা চলছে।

শনিবার বেলা ১টার দিকে নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-মাদারীপুর আসনের সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময় খুলনা রেঞ্জের ১০ জেলার সব পুলিশ সদস্য একদিনের বেতনের ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই টাকা ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে ব্যবহার হবে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ