1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৮ Time View

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে আঘাত হানা ওই কম্পনে আহত হয়েছে আরো কমপক্ষে ৯০ জন।

এর অাগে স্থানীয় গণমাধ্যমের খবরে ভূমিকম্পে তিনজন নিহত ও ৭ জনের আহতের খবর জানানো হয়। শুক্রবার রাতে দেশটির সুরিগাও দেল নর্তে রাজ্যে ওই ভূমিকম্প আঘাত হানে।

শিকাগো ট্রিবিউন বলছে, ভূমিকম্পে সুরিগাও শহরে বেশ কিছু ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরের বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে। এছাড়া শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

প্রশান্ত মহাসাগরীয় রিংয়ে অবস্থিত ফিলিপাইনে ঘন-ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হয়। দেশটির ভূমিকম্প ইনস্টিটিউটের কর্মকর্তা রেনাতো সোলিডাম বলেছেন, সুরিগাও নর্তে প্রদেশে রাতে সাড় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাদেশিক রাজধানী থেকে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের ১১ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

এদিকে, ভূমিকম্প পরবর্তী সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র। সুরিগাও বিমানবন্দরের রানওয়েতে ফাটল সৃষ্টি হওয়ায় বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ