1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক নাসিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৯৭ Time View

টিভি নাটকের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন ‌‘শিল্পী সংঘ’র নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম।

এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদকের দুটি পদে জয়লাভ করেছেন আনিসুর রহমান মিলন ও রওনক হাসান। সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, জাহিদ হাসান শোভন ও তানভীন সুইটি। আর সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত।

এদিকে কার্য নির্বাহী পরিষদের সদস্য হিসাবে- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার মণ্ডল, সেলিম মাহবুব ও যৌথভাবে শেখ মেরাজুল ইসলাম ও সনি রহমান জয়লাভ করেছেন।

পাশাপাশি অর্থ সম্পাদক পদে অভিনেত্রী তানিয়া আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

তবে কে কত ভোট পেয়ে জয়লাভ করেছেন সেটি এখনও জানা যায়নি। নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃতি বিভাগে, সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এস এম মহসীন। এছাড়া অন্য দুজন কমিশনার হলেন কেরামত মওলা ও হাফিজুর রহমান সুরুজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ