1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

স্থানীয় সরকারের সকল কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে : সমবায়মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৫ Time View

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, স্থানীয় সরকারের সকল কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হবে।
তিনি বলেন, ’৭৫-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। কাউকে আর ইতিহাস বিকৃত করতে দেয়া হবে না।
তিনি বলেন, ভবিষ্যতে আর কেউ যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করতে না পারে সেই জন্য সজাগ থাকতে হবে।
খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার জেলার পল্লী উন্নয়ন একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে ৭৫ পরবর্তী ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। ওই সময় বঙ্গবন্ধুর নাম পর্যন্ত নিতে দেয়া হয়নি। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই জাতিকে সঠিক ইতিহাস জানতে সহায়তা করেছে।
মন্ত্রী বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই ২ বছরের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হয়। ২০০৮ সালে পুনরায় ক্ষমতায় এসে দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পন্ন করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিয়েছে, আর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার উন্নয়নের ধারাকে পিছিয়ে নিয়ে গেছে। দেশকে এগুতে দেয়নি।
মন্ত্রী পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগানোর আহবান জানান।
মন্ত্রী বায়োগ্যাস থেকে শুরু করে বঁশের ফিল্টারের ব্যবহার জনপ্রিয় করতেও পরামর্শ দেন।
এ সময় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাবেক এমপি আমানুল্লাহ খান,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবাম মন্ত্রণালয়ের সচিব ড. প্রশন্ত কুমার রায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ