1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

‘রইসে’ শাহরুখের কেন মন নেই?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১৩৬ Time View

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল ছবি রইস। অথচ সেই ছবি থেকেই মুখ ফিরিয়ে নিলেন শাহরুখ। কিন্তু কেন?

মূলত রইস-এর সাফল্যের পর এবার পরের ছবিতে মন দিলেন শাহরুখ খান। তাই এই বিরতি। ইতিমধ্যেই শাহরুখ জানিয়েছেন, তিনি আনন্দ এল রাইয়ের ছবিতে বামনের ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু তা কোনোভাবেই কমল হাসানের আপ্পু রাজার অনুকরণে নয়।

সম্প্রতি এক রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দেখা যায় শাহরুখ ও তাঁর পরিচালক আনন্দ এল রাইকে। ডিনার করতে করতে ছবির ডিটেইল নিয়ে আলোচনা করেন দুজনে।

উল্লেখ্য, রইস এর আয় ইতিমধ্যে ২০০ কোটির ঘরে গিয়ে পৌছেছে। শুধু ভারতে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় ছবিটি ভালো ব্যবসা করছে।তাই ২০১৭ সালের সেরা সফল ছবি এটি। কাহিনী, মারদাঙ্গা সংলাপ আর অভিনয়ের কারণেই ছবিটি মন জয় করে নিয়েছে দর্শকদের।

এছাড়া সিনেমাতে ইসলামকে ছোটো করা হয়েছে এবং মুসলিমদের সন্ত্রাসী ও অপরাধী হিসেবে দেখানো হয়েছে-এমন অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে নিষিদ্ধ করা হয় এটি।

রইস ভারতের মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ