1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

তুন ইসি গঠনে জনমতের প্রতিফলন ঘটেছে : সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৬৩ Time View

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নয়, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে জনমতের প্রতিফলন ঘটেছে। সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে।
বুধবার রাজধানীর একটি হোটেলে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে তাদের সাংগঠনিক কার্যক্রম আরো দুর্বল হয়ে পড়বে। কারো একক সিদ্ধান্তে নির্বাচন কমিশন গঠন হয়নি, সবার মতামতের ভিত্তিতেই এটি হয়েছে। সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে।’
‘নতুন ইসি গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপতি নিজে এক তরফা কোন সিদ্ধান্ত নেননি। সার্চ কমিটি হয়েছে, তারা আলাপ-আলোচনা করেছেন। বিভিন্ন দলের সাথে তাদের সংলাপ হয়েছে। সার্চ কমিটি দেশের বিশিষ্ট জনদের সাথেও মতবিনিময় করেছে। প্রথমে বার জনের সঙ্গে এবং আবার পাঁচ জনের সঙ্গে আলোচনা করেছেন যাতে কোন খুত না থাকে। এরপরেও আমার মনে হয় এটি নিয়ে কোন দ্বিধা দ্বন্ধ থাকা উচিত নয়।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির মনোভাবই হলো- মানি না, মানব না। বিএনপি সবকিছুতেই সন্দেহ করে। এ ইসির অধীনে আগামী নির্বাচনে আসবে বিএনপি। এ কমিশন নিরপেক্ষ হবে। নাগরিক সমাজও ইসি নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ